মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবক লিটন মিয়া (২৭) হত্যার মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
হত্যা ঘটনায় জড়িত শামীম আহমদকে (৩৪) গ্রেপ্তারের পর সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় তিনি হত্যার দায় স্বীকার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি)হত্যার মো. জাফর হোসেন।
তিনি জানান, রবিবার বিকেলে রাজনগর থানা এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে পিবিআইয়ের একটি টিম। আদালতে দেয়া জবানবন্দিতে শামীম স্বীকার করেন, তার বোনকে লিটন উত্যক্ত করতো। এ ছাড়া এলাকায় বখাটেপনা ও চুরির সঙ্গে জড়িত ছিলো লিটন।
তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরকে গ্রেপ্তার করতে কাজ করছে পিবিআই এর একটি টিম।
গত ৯ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে একটি মসজিদের পাশ থেকে লিটনের গলাকা/টা লা/শ উদ্ধার করে পুলিশ। নি/হ/ত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।


