Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়ায় এলপিজি গ্যাস বেশি দামে বিক্রি করায় জরিমানা

কুলাউড়ায় এলপিজি গ্যাস বেশি দামে বিক্রি করায় জরিমানা

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলা শহরের দুটি ও ব্রাহ্মণবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আনিসুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) মো.আনিসুল ইসলাম জানান, কুলাউড়া শহরের দুটি ও ব্রাহ্মণবাজার এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া গেছে। তাই ওই তিনটি প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।

সরকার নির্ধারিত মূল্যে বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করতে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত তালিকা অনুসরণ ও প্রদর্শনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments