কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় পৃথক অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে চারজনই অনলাইন জুয়াড়ী। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হিংগাজিয়া এলাকার নিজ বাড়ি থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আলমাছ মিয়া ও মো. জুবায়ের আহমেদ জুবেরকে আটক করা হয়েছে।
এদিকে র্যাবের সহযোগিতায় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার মকবুল ব্রাদার্স টেলিকম দোকানে অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলায় জড়িত থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
ওসি বলেন, গ্রেপ্তার সাতজনকেই শুক্রবার (১৭ জুলাই) সকালে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


