Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাপররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হলেন মৌলভীবাজারের ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হলেন মৌলভীবাজারের ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার-হবিগঞ্জ অঞ্চল থেকে নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের (আসন-২৭) সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে পাস হয়।

জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে চিফ হুইপ সংসদে এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়। মৌলভীবাজারের বড়লেখা অঞ্চল থেকে প্রথম নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়ার পর, এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থায়ী কমিটির হাল ধরলেন তিনি।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর এই অর্জনের পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্য। তিনি মৌলভীবাজারের ৪ বারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সুযোগ্য কন্যা। বাবার হাত ধরে ও পারিবারিক ঐতিহ্যের পথ বেয়ে তিনি আজ জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী রাজনীতিতে যোগদানের পূর্বে দেশের শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠান ‘বাংলালিংক’-এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার (ডেপুটি সিইও) হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি শিক্ষা ও পেশাগত যোগ্যতায় অত্যন্ত সমৃদ্ধ এক ব্যাকগ্রাউন্ডের অধিকারী। যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ লিংকনস ইন থেকে ব্যারিস্টারি (বার-অ্যাট-ল) ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি বিশ্বখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুল থেকে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ কোর্স সম্পন্ন করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments