Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জএক রাতে একই গ্রামের চারটি গরু চুরি

এক রাতে একই গ্রামের চারটি গরু চুরি

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের দক্ষিণ ধুপাটিলা গ্রামে পাশাপাশি দু’টি বাড়ি থেকে এক রাতে চারটি গরু চুরি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে জুবায়েল আহমদ এর একটি গাভি ও মুহিবুর রহমান এর গাভিসহ তিনটি গরু চুরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বৃষ্টির সময়ে বাড়ির গোয়াল ঘর থেকে জুবায়েল আহমদ এর একটি গাভি ও পার্শ্ববর্তী বাড়ির মুহিবুর রহমান এর বাড়ির গোয়াল ঘর থেকে একটি গাভি, একটি ডেকা বাছুর ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়। এতে দুই পরিবারের কমপক্ষে দুই লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে। এছাড়াও গত সপ্তাহে ফুলবাড়ি চা বাগান থেকেও ২টি গরু চুরির ঘটনা ঘটেছে।

জুবায়েল আহমদ বলেন, আমাদের পালিত গরুগুলো চুরি হওয়ায় আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। চারটি গরুর মূল্য প্রায় ২ লক্ষ টাকা হবে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বলেন, খবর পেয়ে সরেজমিনে দু’টি বাড়িতে গিয়ে বিস্তারিত খবর নেওয়া হয়েছে। চুরি হওয়া গরু উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments