Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জমৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি : আইনী সু-রক্ষার দাবীতে, বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে মৌলভীবাজার
অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী সাবিহা আক্তার
মরিয়ম জানান- কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন এর কালেঙ্গা গ্রামে একটি মাদরাসা ও মসজিদ
কমিটির বিরোধের জের ধরে গত ২৪ আগষ্ট খেলার মাঠ থেকে জোরপূর্বক ধরে নিয়ে বিজ্ঞ আদালতে ৫৪
ধারায় কোর্টে চালান ও পরবর্তীতে মৌলভীবাজার দ্রুত বিচার আদালত, মৌলভীবাজার-এ বাদী হয়ে বিজ্ঞ
আইনজীবী বিল্লাল হোসেন কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন এর কালেঙ্গা গ্রামের অবসর প্রাপ্ত
সেনা সদস্য মুছা আলী (৩০), ময়নুল মিয়া (৩০), মো: বিপ্লপ (৩৩), হাবিবুর রহমান (৪০), মাহবুব
হাসান স্বপন (৩৫), মনির মিয়া (৪০)সহ ৭/৮জন-কে আসামী করে (মামলা নং-০৮/২৫ মামলা দায়ের
করেন।

মামলার বাদী বিজ্ঞ আইনজীবী ও প্রভাব বিস্তার করার কারণে বিজ্ঞ আদালতের কোন বিজ্ঞ আইনজীবী
উক্ত মামলার পক্ষে শুনানিতে অংশ গ্রহণ করছেননা। তিনি ন্যায় বিচার পাবার স্বার্থে বিজ্ঞ আইনজীবীদের
সহযোগীতা কামনা করেন। প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ঘটনার মূল রহস্য উদঘাটন করে জড়িতদের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

লিখিত বক্তব্য তিনি আরো বলেন- তার স্বামী অবসর প্রাপ্ত সেনা সদস্য মুছা আলী‘র দুই বন্ধু ময়নুল ইসলাম মাদ্রসা কমিটি অভিবাবক প্রতিনিধি, ও অভিবাবক প্রতিনিধি বিপ্লব-কে নিয়ে গত ২৪ আগষ্ট এলাকার পাশে খেলার মাঠে ঘুরতে বের হয়েছিলেন। সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় খেলার মাঠ থেকে জোরপূর্বক ধরে নিয়ে নির্যাতন করে বিভিন্ন কাগজে স্বাক্ষর করতে বলা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments