Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী বিএনপি ও জামায়াতের

কুলাউড়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী বিএনপি ও জামায়াতের

তারেক চৌধুরী : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগষ্ট বিকেল ৪টায় বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের  এন,সি সরকারি মডেল হাই স্কুল খেলার মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তরবাজারে গিয়ে শেষ হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খানের সঞ্চালনায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, সাবেক সাধারণ সম্পাদক ড. সাইফুল আলম চৌধুরী, আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল,
কাদিপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম, ভুকশিমইল ইউনিয়ন এর চেয়ারম্যান আজিজুর রহমান মনির,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল প্রমুখ।

বিএনপির র‍্যালীর পর পরই উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও পৃথক একটি মিছিল বের করা হয়। মিছিলটি উত্তরবাজার মসজিদের সামনে থেকে শুরু করে চৌমুহনী এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম ও নায়েবে আমির মো. জাকির হোসেন।
এই সময় উপস্থিত ছিলেন সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান ও প্রভাষক মো. হামিদ খান, শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার প্রমুখ। আজকের বিজয় র‍্যালীতে বিএনপি ও জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments