Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াইভটিজিং ও কিশোর গ্যাংয়ের স্থান কুলাউড়ায় হবে না-পুলিশ সুপার

ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের স্থান কুলাউড়ায় হবে না-পুলিশ সুপার

তারেক চৌধুরী : কুলাউড়ায় ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে  থানা পুলিশকে নির্দেশ দিলেন এসপি। তিনি বলেন,  ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের স্থান কুলাউড়ায় হবে না। এ সমস্যা দুই সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আনতে হবে। পুলিশের সেবা পেতে কোনো টাকা লাগে না, সেবার স্বচ্ছতা আনতেই থানায় চালু করা হয়েছে ‘আপনার এসপি’ নামে একটি ডেস্ক। এর মাধ্যমে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করা যাবে। এ ধরনের অপরাধ নির্মূলে থানা-পুলিশকে আগামী দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন পুলিশ সুপার  এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।

সোমবার (৪ আগস্ট) রাতে কুলাউড়া থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের সভাপতিত্বে এবং কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার  এমকেএইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সম্প্রতি কুলাউড়ায় ঘটে যাওয়া ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপরাধীদের কেউই ছাড় পাবে না। আসামিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে কাজ চলছে।’ আনজুম হত্যা মামলার অগ্রগতির কথা তুলে ধরে পুলিশ সুপার বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার বিচার দ্রুত ও সঠিকভাবে হবে- এতে পুলিশের কোনো গাফিলতি নেই।’

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, ‘থানায় আর কোনো সালিশ বৈঠক চলবে না। আইনের বাইরে কোনো প্রভাব খাটানো যাবে না। পুলিশ জনগণের বন্ধু। তবে অপরাধের বিষয়ে কোনো আপস নয়।’

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, কমিটির সদস্য বদরুল হোসেন খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, বিএনপি নেতা আলমগীর হোসেন ভুঁইয়া ও সুফিয়ান আহমদ,  সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, খালেদ পারভেজ বখশ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, সাংবাদিক মোক্তাদির হোসেন প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments