Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাদুর্ঘটনা থেকে রক্ষা পেল মৌলভীবাজার সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড

দুর্ঘটনা থেকে রক্ষা পেল মৌলভীবাজার সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড

সামাদ কবীর: মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে অক্সিজেন লিকেজ হয়ে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। পরে আতঙ্কের মধ্যে পড়ে যান ওয়ার্ডে থাকা অনেক রোগীরা। সোমবার (২৮ জুলাই) সকাল ৯ টায় এ ঘটনাটি ঘটে।
পরে খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিম ঘটনাস্থলে পৌঁছে অক্সিজেনের লীকেজ অংশটি মেরামত করা হয়।
গাইনো ওয়ার্ডের অসুস্থ রোগী বলেন বড় ধরনের এক দুর্ঘটনা থেকে আজ হাসপাতালসহ আমরা অনেক রোগীরা রক্ষা পেয়েছি। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইফুল ইসলাম এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রনয় কান্তি দাশ বলেন তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়েছিল। দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছায় কোন বড় ধরনের কোন ক্ষতি হয়নি। এখন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments