Wednesday, October 21, 2026
Homeবিনোদননায়ক জসীমের মতোই ছেলের অকালমৃত্যু!

নায়ক জসীমের মতোই ছেলের অকালমৃত্যু!

মাহবুব হাসান জসীম :  রক ব্যান্ড ওন্ড–এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুল মারা গেছেন। রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বিকেল পাঁচটার দিকে মারা গেছেন।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম। তিনি জানান, বেলা সাড়ে তিনটার দিকে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন রাতুল। তাৎক্ষণিক তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে নেওয়া হয়।

লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারের সুপারভাইজার মাসুদ রানা জানান, তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত ফেরানো যায়নি। হাসপাতাল থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহ বাসায় নেওয়া হয়েছে।

শ্রোতাদের মধ্যে ওন্ড ব্যান্ডের আলাদা পরিচিতি রয়েছে। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ ও ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়েছে। ২০২১ সালে প্রকাশিত হয়েছে ইপি ‘এইটটিন’।

রাতুল অন্য ব্যান্ডেও কাজ করেন। তিনি অর্থহীনের ফিনিক্সের ডায়েরি-১–এর সাউন্ডের কাজ করেছেন। রাতুল প্রয়াত চিত্রনায়ক জসীমের মেজ ছেলে। দুই ভাইয়ের মধ্যে এ কে রাতুলও সংগীতশিল্পী হিসেবে পরিচিত, তিনি ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গে ছিলেন। আরেক ভাই এ কে সামী একজন ড্রামার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments