Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাবড়লেখায় পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যানকে কুপিয়ে জখম : গ্রেফতার-১

বড়লেখায় পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যানকে কুপিয়ে জখম : গ্রেফতার-১

রিয়াজুল ইসলাম : মৌলভীবাজারের বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির আজিমগঞ্জ অভিযোগ কেন্দ্রের লাইনম্যান বায়জিদ মিয়াকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সৈয়দ আফসার উদ্দিন (৩৫) নামে এক দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার সোনাতনপুর গ্রামে।

ঘটনার পর পরই অভিযান চালিয়ে এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল হামালাকারিকে গ্রেফতার করে। সৈয়দ আফসার উদ্দিন সোনাতনপুর গ্রামের সৈয়দ জামাল উদ্দিনের ছেলে। এঘটনায় বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খায়রুল বাকী খান থানায় মামলা করেছেন। শনিবার ২৬ জুলাই দুপুরে আসামি সৈয়দ আফসার উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, লাইনম্যান মো. বায়জিদ মিয়া ও লাইনম্যান মাসুদ মিয়া বিদ্যুৎ লাইনের সমস্যার অভিযোগ পেয়ে শুক্রবার সন্ধ্যায় সোনাতনপুর এলাকায় লাইন মেরামতে যান। রাস্তার পাশের বিদ্যুৎ লাইনের উপর একটি গাছের ডাল ভেঙ্গে পড়েছিল। লাইনম্যান বায়জিদ মিয়া বিদ্যুৎলাইনের উপর থেকে গাছের ডালটি সরানোর কাজ শুরু করলে সৈয়দ আফসার উদ্দিন দা হাতে নিয়ে তাকে বাঁধা প্রদান করে। একপর্যায়ে দা দিয়ে আঘাত করতে এগিয়ে যায়। দায়ের কুপ প্রতিহত করতে গিয়ে হাতের দুইটি আঙ্গুল কেটে যায় ও হাতে-কপালে রক্তাক্ত জখম হয়েছে। গুরুতর আহত অবস্থায় লাইনম্যান বায়জিদ মিয়াকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় রাতেই মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, লাইনম্যানের উপর হামলার ঘটনার পরই একমাত্র আসামিকে সেই রাতেই গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments