সামাদ কবীর: জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল) অনুষ্ঠানে কেন্দ্রিয় কর্মসূচি হিসেবে শনিবার ২৬ জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ পাঠ করে কুলাউড়ার মানুষ। কুলাউড়া উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে শপথ বাক্য পাঠ ছাড়াও সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শণ বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন।
আলোচনা সভায় অংশ নেন উপজেলা সমবায় অফিসার প্রানেশ চন্দ্র বর্মা, সাংবাদিক আজিজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো: জাহিদুল ইসলাম ফেরদাউস প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাশার, সহকারি শিক্ষা অফিসার এখলাছ মিয়া, জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য।


