Wednesday, October 21, 2026
Homeবিশ্ব সংবাদযুক্তরাজ্যে ছেলের হাতে খুন হলেন মৌলভীবাজারের হতভাগ্য বিলাত মিয়া

যুক্তরাজ্যে ছেলের হাতে খুন হলেন মৌলভীবাজারের হতভাগ্য বিলাত মিয়া

ডেক্স রিপোর্ট : যুক্তরাজ্যের ওয়েলসের রাজ্যের  কার্ডিফ শহরে পুত্রের হাতে বাংলাদেশি পিতা হত‍্যার শিকার হয়েছেন। হত‍্যকান্ডের শিকার হতভাগ্য বাবার নাম হাজী আতাউর রহমান বিলাত মিয়া। ২২ জুলাই ভোর রাতে তিনি নিজ বাসায় হত‍্যার শিকার হন।

বিলাত মিয়া কার্ডিফ শহরের ব্রডওয়ে এলাকার বাসিন্দা। জানা গেছে, মানসিক সমস‍্যায় আক্রান্ত পুত্র সন্তান ২২ জুলাই মধ্যরাতে বাবার পেটে ও গলায় ছুরি চালিয়ে হত্যা করে। এসময় শব্দ পেয়ে বাসার অন‍্য রুমে থাকা মেয়ে ও মেয়ের জামাই আসলে তাদের উপর ঝাপিয়ে পড়ে ঘাতক। এরপর সে বাসার উপরের এ‍্যাটিক দিয়ে লাফিয়ে পড়ে । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকেই বিলাত মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

ঘাতক পুত্র বেশকিছু দিন মানসিক হাসপাতালে ভর্তি ছিলো। কয়েকমাস আগে বাবা বিলাত মিয়া তাকে বাসায় নিয়ে আসেন।

স্থানীয় একজন জানান , নিহত বিলাত মিয়ার স্ত্রী বছর দুয়েক আগে মারা যান । ঘাতক পুত্র দাবি করেছে, তার মা তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছে বাবাকে পাঠিয়ে দিতে। নিহত বিলাত মিয়ার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলা সদরের উলুআইল গ্রামে ।

অপর একপক্ষ বলছে, বাবা বিলাত মিয়ার কাছে টাকা দাবি করলে দিতে অস্বীকৃতি জানানোয় এই হত‍্যাকান্ড  ঘটেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments