Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারে ইকোপার্কে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে ইকোপার্কে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

সামাদ কবীর : পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার ও উপজেলা ভূমি অফিস এর যৌথ অভিযানে মৌলভীবাজার জেলার সদর উপজেলার পাহাড়ী ইকোপার্ক এলাকায় অবৈধভাবে টিলা কর্তনের দায়ে ৫০,০০০/- টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার  পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রিয়াজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সরাসরি টিলা কর্তনের প্রমাণ পায় এবং মৌলভীবাজার জেলার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম সারোয়ার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

উক্ত মোবাইল কোট অভিযানে টিলা কর্তনের দায়ে টিলার মালিক মোঃ শাহালমকে ৫০,০০০/- টাকা জরিমানা ধার্যসহ আদায় করেন।

মোঃ রিয়াজুল ইসলাম বলেন, সোনাপুর, কালেঙ্গা ও জগন্নাথপুর এলাকাটি পাহাড়ী এলাকা হওয়ায় এখানে প্রত্যেকটি এলাকায় কমবেশি পাহাড়-টিলা কর্তন করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments