Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকাদিপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হতে যাচ্ছেন তরুণ সমাজসেবক আব্দুল মুহিত বাবলু

কাদিপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হতে যাচ্ছেন তরুণ সমাজসেবক আব্দুল মুহিত বাবলু

রিয়াজুল ইসলাম : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুলাউড়া উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ব্যাপক আলাপ আলোচনা শুরু হয়েছে । স্থানীয়দের মতে, সমাজসেবক ও তরুণ রাজনৈতিক কর্মী আব্দুল মুহিত বাবলু সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বেশ পরিচিতি ও সমর্থন ইতিমধ্যে অর্জন করেছেন।

স্থানীয় লোকজন জানান, আব্দুল মুহিত বাবলু ও তার পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতি ও সমাজসেবায় সম্পৃক্ত। দীর্ঘদিন তার পিতা কাদিপুর ইউনিয়নের ইউপির সদস্য ছিলেন, মরহুম আব্দুস শুকুর।  আব্দুল মুহিত বাবলু তিনি কাদিপুর ইউনিয়নকে মাদকমুক্ত,নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান। সমাজসেবক আব্দুল মুহিত বাবলু জনপ্রতিনিধি না হয়ে ও দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে রয়েছেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক অঙ্গনেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বজায় রেখে তিনি এলাকায় একটা নিজস্ব অবস্থান তৈরি করেছেন বলে তাঁর সমর্থকদের অভিমত।

তিনি এলাকার সাধারণ মানুষকে নানাভাবে সহযোগিতা করেন এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকা একজন মানুষ।

আব্দুল মুহিত বাবলু বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনগণ আমাকে দায়িত্ব দিলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, মাদকমুক্ত সমাজ এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।” এদিকে এলাকার মানুষের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি কাদিপুর ইউনিয়নের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি জনগণের জন্য কাজ করার ক্ষেত্রে সকলের দোয়া ও সহযোগিতা আশা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments