#বিজ্ঞাপন# আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং কাদিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য (মেম্বার) পদে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন তরুণ নেতা ও জিসাস কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক আলী আহসান সোহেল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কাদিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড নানা দিক থেকে উন্নয়নবঞ্চিত। তাই নতুন চিন্তা, নতুন নেতৃত্ব ও তরুণদের অংশগ্রহণের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে ১ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলায় উৎসাহিত করা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করবেন। পাশাপাশি গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং প্রকৃত যোগ্য ও প্রয়োজনীয় মানুষের কাছে সরকারি অনুদান পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করবেন।
আলী আহসান সোহেল আরও বলেন, আত্মীয়-স্বজন বা ব্যক্তিগত পরিচয়ের ভিত্তিতে নয়, বরং যোগ্যতা ও প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে সরকারি সুযোগ-সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তিনি। কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়া ন্যায়বিচার, স্বচ্ছতা এবং সবার সমান অধিকার নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম অঙ্গীকার। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য সমানভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “মুসলিম, হিন্দু—আমরা সবাই ভাই ভাই। আমার কাছে সবার আগে মানুষ এবং সবার অধিকার সমান।” তরুণ নেতৃত্ব ও সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ১ নং ওয়ার্ডকে একটি সুন্দর, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি তাঁর এই পথচলায় ১ নং ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
আলী আহসান সোহেল মেম্বার পদপ্রার্থী, ১ নং ওয়ার্ড ৬ নং কাদিপুর ইউনিয়ন আহ্বায়ক, জিসাস কুলাউড়া উপজেলা।


