Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়ামৌলভীবাজারে দুইটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে দুইটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি :   মৌলভীবাজার বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার।  সহকারী পরিচালক আল আমিন এর নেতৃত্বে  অভিযানে পচা ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ‘স্টার এগ্রো’ এবং ‘হ্যালো ফ্রেশ’ নামের দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুর এ অভিযান পরিচারনা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ বিসিকে অভিযান চালানো হয়। এসময় স্টার এগ্রো প্রতিষ্ঠানে পচা টমেটো দিয়ে সস তৈরি করার হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, হ্যালো ফ্রেশ নামের প্রতিষ্ঠানটিতে পোকাযুক্ত ও নষ্ট সাতকড়া দিয়ে আচার তৈরি করতে দেখা যায়।

অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের কাঁচামাল ব্যবহারের দায়ে তাদের ৬০,০০০/- টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের ভেজাল বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments