রিয়াজুল ইসলাম: মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন মৌলভীবাজার জেলা বিএনপাির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান। সরকার আজ ১৫ মার্চ সারাদেশে ৪২ জন জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে। ভিপি মিজানুর রহমান মিজান মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব পাওয়ায় জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। স্যোসাল মিডিয়ায় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মৌলভীবাজার জেলা বিএনপাির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সকলের আশা তিনি মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসাবে সকলকে নিয়ে নতুন দায়িত্ব পালন করবেন।
মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান
RELATED ARTICLES


