Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জআন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান

আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান

কমলগঞ্জ প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামী ন্যায় বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন, “নারীর উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। প্রতিটি পরিবারে কন্যা ও নারীর অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।”
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস। আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রধান শিক্ষক তাজ উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ প্রমুখ।
সভায় বক্তারা নারী অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কর্মক্ষেত্রে নারীর নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments