Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারে পানসী, লন্ডনও রিজিক রেস্টুরেন্টসহ ৩ লক্ষ টাকা জরিমানা

মৌলভীবাজারে পানসী, লন্ডনও রিজিক রেস্টুরেন্টসহ ৩ লক্ষ টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ) শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চৌমুহনা এলাকায় অবস্থিত লন্ডন রেস্টুরেন্ট, ভানুগাছ রোডের পানসী রেস্টুরেন্ট ও রিজিক রেস্টুরেন্ট এবং হবিগঞ্জ রোডের নূর ফুডস্‌-এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া হবিগঞ্জ রোডে অবস্থিত রোদ মিষ্টান্ন ভান্ডারে প্রস্তুতকৃত জিলাপিতে ক্ষতিকর হাইড্রোজের উপস্থিতি নিশ্চিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নিরাপদ খাদ্য কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এবং শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী সার্বিক সহায়তা প্রদান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments