কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার জেলার মধ্যে ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কুলাউড়া সরকারি কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা শনিবার (২১ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা আলোচনা ও মত বিনিময় করে আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এ কমিটি পরবর্তী সময়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনে কাজ করবেন।
শনিবার সকাল সাড়ে এগারোটায় কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খানের সভাপতিত্বে ও কলেজের প্রাক্তণ ছাত্র সুফিয়ান আহমদের উপস্থাপনায় বক্তব্য রাখেন কলেজের প্রাক্তণ ছাত্র মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, সৌম্য প্রদীপ ভট্টাচায্য সজল,আব্দুল মুজিব রুকন, ড. সাইফুল আলম চৌধুরী, আব্দুস সোবহান খন্দকার, মো.আব্দুল মতিন চৌধুরী, সিপার আহমদ, রেদওয়ান খান, বদরুজ্জামান সজল, আব্দুল মালিক, আবু তাহের, সালাহ উদ্দিন আজিজ, মো. জাকির হোসেন, একেএম শাহজালাল, জিল্লুর রহমান রওশন, শেলুর রহমান, বেলাল আহমদ চৌধুরী, হাবিবুর রহমান ছালাম, তোফায়েল আহমদ চৌধুরী জমসেদ, বিপুল চক্রবর্তী, মাহবুব করিম মিন্টু, সারোয়ার আলম বেলাল, রেহান উদ্দিন আহমদ, আজিজুল ইসলাম, লুৎফুর রহমান, আব্দুল জলিল সোহেল, আব্দুস ছালাম, আব্দুল লতিফ, ফেরদৌস খান, কাওসার আহমদ নিপার, পারভেজ রশীদ, আব্দুল কাইয়ুম মিন্টু, রেজাউল আলম ভূঁইয়া খোকন প্রমুখ।
সভায় সর্বসম্মতিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খানকে আহবায়ক ও প্রাক্তণ ছাত্র সুফিয়ান আহমদকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক ও সদস্য সচিব সকলকে সঙ্গে নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। আহবায়ক কমিটি স্বল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সভায় অ্যালামনাই এসোসিয়েশনের তহবিলে দুই লাখ টাকা অনুদান দেয়ার আশ্বাস দেন তৎকালিন কুলাউড়া ডিগ্রী কলেজের সাবেক জিএস জিল্লুর রহমান রওশন ও এক লাখ টাকা অনুদান দেয়ার আশ্বাস দেন এই কলেজের সাবেক শিক্ষক সাইফুল আলম চৌধুরী।
কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান বলেন, অ্যালামনাই এসোসিয়েশনের উদ্দেশ্য হলো, কলেজের সার্বিক কল্যাণে কাজ করা। কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের মধ্যে পুনঃসংযোগ স্থাপন, সম্পর্ক জোরদার করার একটি সুযোগ সৃষ্টি হলো।


