Wednesday, October 21, 2026
Homeবিনোদনজাতিসংঘের নতুন শুভেচ্ছাদূত পাকিস্তানের হানিয়া আমির

জাতিসংঘের নতুন শুভেচ্ছাদূত পাকিস্তানের হানিয়া আমির

বিনোদন ডেক্স : হলিউড-বলিউডের অনেক তারকা সমাজসেবা মূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেন। আন্তর্জাতিক নানা সংস্থার সঙ্গে মিলে জনহিতকর কাজ করেন। পিছিয়ে নেই পাকিস্তানের তারকারাও। দেশটির দ্বিতীয় পাকিস্তানি নারী তারকা হিসেবে জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন হানিয়া আমির।

জাতিসংঘের শুভেচ্ছাদূত নিযুক্ত হওয়ার মাধ্যমে পাকিস্তানে নারী ও মেয়েদের কণ্ঠস্বর জোরদার করার জন্য বড় পরিসরে কাজ করতে পারবেন তিনি।

জাতিসংঘের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলা হয়, অভিনেত্রী হানিয়া আমির জাতিসংঘে নারীদের জন্য নতুন শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন। সংস্থাটির পাকিস্তান অফিস জানায়, হানিয়া আমির সচেতনতা বৃদ্ধি, কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পাকিস্তানে নারী ও মেয়েদের কণ্ঠস্বর জোরদার করার জন্য নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করবেন।

জাতিসংঘ ও অভিনেত্রী প্রত্যাশা করেন, সহিংসতা ও বৈষম্য থেকে মুক্ত হতে প্রতিটি নারী ও মেয়ে তার পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারবে। লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য জাতিসংঘ, ইউএন উইমেন, বিশেষ করে সংকটের সময় পাকিস্তানি নারীদের জীবনমান উন্নত করতে সক্রিয়ভাবে নিযুক্ত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments