শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে রেললাইনে হেঁটে যাওয়ার সময় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারান এক নারী।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সাতগাঁও রেলস্টেশনের পাশে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।
নিহত নারী রোকেয়া বেগম। তিনি উপজেলার মাধবপাশা গ্রামের মো. মোস্তফার স্ত্রী। ঘটনার পর শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রেললাইনের পাশে হাঁটছিলেন রোকেয়া বেগম। হঠাৎ সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস আসলে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, নিহত নারীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


