Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, ৫ শিক্ষক সংবর্ধিত

কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, ৫ শিক্ষক সংবর্ধিত

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় রোববার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনাসভা, গুণী শিক্ষক সংবর্ধনা ও র‌্যালির আয়োজন করা হয়।আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে  আলোচনা সভায় শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, মহতোছিন আলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান, সংবর্ধিত ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, আবুল মনছুর, গুণী শিক্ষক সুপ্তা ভট্টাচার্য ও রাবেয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।

পরে উপজেলার ৫ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। তারা হচ্ছেন গুণী শিক্ষক পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্তা ভট্টাচার্য ও করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালেমা আক্তার।

অন্যদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয় ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল মনছুর এবং মনসুর মোহাম্মাদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল আহমদ খান।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments