Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়া৩১ দফার বার্তা নিয়ে গণসংযোগে কুলাউড়ায় বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম শকু

৩১ দফার বার্তা নিয়ে গণসংযোগে কুলাউড়ায় বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম শকু

কুলাউড়া প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-০২ (কুলাউড়া) আসনে বিএনপি’র প্রার্থী শওকতুল ইসলাম শকু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট মানুষের মাঝে বিতরণ করেন।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে শহরের বিভিন্ন বাজার এলাকায় ঘুরে ঘুরে তিনি ভোটারদের হাতে লিফলেট তুলে দেন।

এ সময় তার সাথে ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খান, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও আকদ্দস আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments