Wednesday, October 21, 2026
Homeঅন্যান্যঅপরাধস্কুল ছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেফতার ও স্কুল ছাত্রী উদ্ধার

স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেফতার ও স্কুল ছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৯ এর অভিযানে কুলাউড়া থেকে স্কুল ছাত্রী অপহরণ মামলার মূল আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার করা হয়েছে।

জানা যায় যে, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। ভিকটিম রাস্তাঘাটে চলাচলের সময় ১নং বিবাদী ভিকটিমকে উত্যক্ত করত এবং কু-প্রস্তাব দিতো। ভিকটিম ০১নং বিবাদী সজল দেব নাথ কু-প্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক অপহরণ করার হুমকি প্রদান করে। এরই প্রেক্ষিতে ঘটনার দিন গত ০১/০১/২০২৬খ্রি. তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় ভিকটিম স্কুলে যাওয়ার সময় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার উপর পৌঁছামাত্র পূর্ব হতে ওঁৎ পেতে থাকা ১নং বিবাদী অন্যান্য বিবাদীদের সহযোগিতায় ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।

ভিকটিম স্কুল থেকে বাড়িতে ফিরে না আসলে ভিকটিমের পিতা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও পায়নি, একপর্যায়ে লোক মারফত জানতে পারে বিবাদীরা পরস্পর যোগসাজসে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গত ৯ জানুয়ারী ’২৬ আনুমানিক সন্ধ্যা ৬ টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সাটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর এলাকায় অভিযান পরিচালনা করে কুলাউড়া থানার মামলা নং-০৪, এর মূলে মৌলভীবাজার থেকে স্কুল ছাত্রী অপহরণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি সজল দেব নাথকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- সজল দেব নাথ (২১), পিতা- উপেন্দ্র দেব নাথ, সাং- বিজলী, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments