ডেক্স রিপোর্ট : রাজনৈতিক দল হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট (সনদ) করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদলে ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।


