Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজার সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করলো ছাত্রদল

মৌলভীবাজার সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করলো ছাত্রদল

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে ছাত্রদল।

মঙ্গলবার ৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় কলেজ ক্যাম্পাসে পাহাড়ের পাদদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হয়। একসময় পাহাড়ের পাদদেশ শিক্ষার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে মিনি স্টেডিয়ামে রুপ নেয়।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনছুর আলমগীর।

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ, নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ন্যান্সি আক্তার ও স্বাধীন আহমদ।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এম এ মুকিত, বদরুল আলম, হেলু মিয়া, বকসী মিসবাহ উর রহমান, শ্যামলী সূত্রধর, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সারওয়ার মজুমদার ইমনসহ শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবকরা।

প্রায় ১৮ বছর পর জমকালো আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবকরা উপভোগ করেন ও ভূয়সী প্রসংশা করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর পূর্বে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান এর সফলতার গল্প ও আমাদের অর্জন অডিও ভিজুয়াল প্রদর্শন করা হয়। পরে নবীন বরণ আনন্দ উৎসব তারুণ্যের উদযাপন-সবার আগে বাংলাদেশ কনসার্টে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড ‘দাগ ব্যান্ড’ এবং দেশের জনপ্রিয় সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments