মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় দায়িত্ব গ্রহন করেছেন তৌহিদুজ্জামান পাভেল ।
উল্লেখ্য গত (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগ নিশ্চিত করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবেই তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজারে দায়িত্ব প্রদান করা হয়েছে।
তৌহিদুজ্জামান পাভেল নতুন দায়িত্ব গ্রহণের আগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক পরিচালনায় তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।
তৌহিদুজ্জামান পাভেল এর আগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) হিসেবে ৫ মাস দায়িত্ব পালন করেছিলেন।
সদ্য বিদায় জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনকে বদলি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। তিনি মৌলভীবাজারে প্রায় ১৪ মাস জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


