Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়ামৌলভীবাজারে বাসার ছাদ থেকে পড়ে কাজের মেয়ের মৃত্যু

মৌলভীবাজারে বাসার ছাদ থেকে পড়ে কাজের মেয়ের মৃত্যু

রিয়াজুল ইসলাম : মৌলভীবাজার বাসার ছাদ থেকে পড়ে কাজের মেয়ে হালিমা (১৪) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে মুসলিম কোয়াটা এলাকায় আমিনুল ইসলামের বাসায় এ ঘটনাটি ঘটে। কাজের মেয়ে হালিমা আমিনুল ইসলামের বাসায় দীর্ঘ দশ বছর যাবত কাজ করে আসছে। নিহত হালিমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের আক্কাস আলীর মেয়ে। আক্কাস আলী সিলেটে কাজ করেন।

স্থানীয় এলাকাবাসী জানান, বাসার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন ওই কাজের মেয়ে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।

মৌলভীবাজার মডেল থানার কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments