Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী-'২৫ অনুষ্ঠিত

মৌলভীবাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী-‘২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় মৌলভীবাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যেগে মৌলভীবাজার শহরে প্রাণিসম্পদ বিভাগ প্রাঙ্গণে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনী উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক  তৌহিদুজ্জামান পাভেল। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহি উদ্দিন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: আশরাফুল  আলম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: শাহীনুল হক সহ অন্যান্যরা।

প্রদর্শনীতে বিভিন্ন এলাকা থেকে খামারীগন ২০টি স্টলে বিভিন্ন জাতের প্রাণী প্রদর্শণ করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments