Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জমৌলভীবাজারে পিকআপ-সিএনজির সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

মৌলভীবাজারে পিকআপ-সিএনজির সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের গিয়াসনগর এলাকার শাহপুরে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজির অপর দুই যাত্রী। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টা ৩০ মিনিটে সদর উপজেলার গিয়াসনগরের শাহপুর এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কালেঙ্গা গ্রামের আলী নূর ও মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকার বাসিন্দা রুবেল মিয়া ও রেহান মিয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুজন নিহত হন। পরে খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments