Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারে দুর্গাপূজায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

মৌলভীবাজারে দুর্গাপূজায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

মৌলভীবাজার প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে থাকা ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল শহরের শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান।

তিনি জানান, শ্রীমঙ্গল সেক্টরের অধীন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ৮৫টি পূজামণ্ডপ রয়েছে। এ ছাড়া ব্যাটালিয়নের সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে আরও ২৪টি পূজামণ্ডপ। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা বজায় রাখতে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায়ও বিজিবি প্রস্তুত রয়েছে।

নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করতে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) তৈরি ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ ব্যবহারে সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের রেসপন্ডার হিসেবেও দায়িত্ব পালনের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ের আগে বিজিবির অধিনায়কসহ অন্য কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments