Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারে এনসিপির দুই নেতাকে অব্যাহতি,তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

মৌলভীবাজারে এনসিপির দুই নেতাকে অব্যাহতি,তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

মৌলভীবাজার প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই মৌলভীবাজার  জেলা নেতাকে সাময়িক অব্যাহতি দিয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি থেকে পৃথক দুটি নোটিশ জারি করা হয়।

সাময়িক অব্যাহতি পাওয়া নেতারা হলেন,মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক কামরুল হাসান এবং মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন।

নোটিশে বলা হয়, তাদের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় দলের সব ধরনের কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া, কেন তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাখ্যা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হকের কাছে জমা দিতে বলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments