Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জমৌলভীবাজারের কমলগঞ্জে ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার

রিয়াজুল ইসলাম : মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। শনিবার (৯ আগস্ট) সকালে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহিম রাফি (২৪) সিদ্ধেশ্বরপুর গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে। এছাড়াও মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা।

পরিবার সূত্রে জানা যায়, সকালে রাফি ঘুম থেকে উঠছিলেন না, তখন পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দেখেন রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে। তারা দ্রুত থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালের মর্গে প্রেরণ করে। রাফি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল বলেও পারিবারিক সূত্র জানায়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে আব্দুর রহিম রাফি (২৪) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments