Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামিথ্যা তথ্য দিয়ে ‘জুলাইযোদ্ধা’ ১২৮ জনের গেজেট বাতিল : আইনী ব্যবস্থা নিবে...

মিথ্যা তথ্য দিয়ে ‘জুলাইযোদ্ধা’ ১২৮ জনের গেজেট বাতিল : আইনী ব্যবস্থা নিবে সরকার

মিথ্যা তথ্য দিয়ে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হওয়ায় ১২৮ জনের গেজেট বাতিল করেছে সরকার। বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে গেজেট বাতিলের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাইযোদ্ধা আহত নন, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হননি এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ায় ওইসব গেজেট বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ১২৮ জনের গেজেট বাতিল করেছে। এদের মধ্যে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের নয়জন, রংপুর বিভাগের তিনজন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন ও বরিশাল বিভাগের দুজন রয়েছেন। এর মধ্যে গেজেটে দ্বৈততার কারণে ২৩ জন এবং অহত নন বা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না, এরূপ ১০৫ জনের গেজেট বাতিলের প্রজ্ঞাপন জারি হয়েছে।

যেসব ব্যক্তি প্রতারণার মাধ্যমে জুলাইযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং বেআইনিভাবে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রেস  বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments