Wednesday, October 21, 2026
Homeঅন্যান্যপ্রবাসমালদ্বীপে মৌলভীবাজারের দুইজনের মৃত্যু

মালদ্বীপে মৌলভীবাজারের দুইজনের মৃত্যু

ডেক্স রিপোর্ট : মালদ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের দুজনের বাড়ি মৌলভীবাজার জেলায়। তারা হলেন সেলিম উদ্দিন (৬৪) ও আহমেদ কামাল (৪৮)।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, শনিবার  এ দুটি ঘটনা ঘটে রাজধানী মালেতে।

মিশনের এই কর্মকর্তা বলেন, “দুজনকেই অসুস্থ অবস্থায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”

আহমেদ কামাল বৈধভাবে থাকায় তার লাশ দেশে পাঠাতে সম্পূর্ণ খরচ ইনসিওরেন্স কোম্পানি বহন করবে। তার সহকর্মীদের চেষ্টায় এ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

অন্যদিকে, সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকায় সম্পূর্ণ খরচ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ও দূতাবাসের সহযোগিতায় তার লাশ আজ সোমবার দেশে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments