Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাজুড়ীভারতে ফেলে আসা স্বর্ণালংকারসহ ব্যাগ ৬ মাস পর ফেরত পেলেন কুলাউড়ার দম্পতি

ভারতে ফেলে আসা স্বর্ণালংকারসহ ব্যাগ ৬ মাস পর ফেরত পেলেন কুলাউড়ার দম্পতি

জুড়ি প্রতিনিধি : ভারতে অবৈধভাবে  অনুপ্রবেশকালে বিএসএফের হাতে আটক হয়েছিলেন বাংলাদেশের নাগরিক মৌলভীবাজারের উত্তর কুলাউড়ার বাসিন্দা বিষ্ণুপদ গোস্বামী (৫১) ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩)। সেই সময় বিএসএফ তাদেরকে জুড়ি উপজেলার ফুলতলা বিওপ‘র বিজিবির কাছে হস্তান্তর করেন। কিন্তু তারা বাংলাদেশে ফিরে আসলেও তাদের আড়াই ভরি ওজনের স্বর্ণালংকারসহ একটি ব্যাগ বিএসএফ ক্যাম্পে ফেলে আসেন। দীর্ঘ ৬ মাস পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) ফুলতলা সীমান্তে পতাকা বৈঠকের পর বিজিবির উপস্থিতিতে বিএসএফ স্বর্ণালংকারসহ ফেলে আসা সেই ব্যাগটি তাদেরকে ফেরত দিয়েছেন।

বিজিবির সূত্রে জানায় , বিগত ২৭ এপ্রিল উত্তর কুলাউড়ার বিষ্ণুপদ গোস্বামী (৫১) ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেছিল । সেখানে বিএসএফের ১৭১ ব্যাটালিয়নের তারেকপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। পরদিন ২৮ এপ্রিল বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবি’র নিকট হস্তান্তর করেন।

কিন্তু, ভারতে বিএসএফ ক্যাম্পে অবস্থানকালে ২৮ এপ্রিল বিষ্ণুপদ গোস্বামী ও মাধবী ভট্টাচার্য সেখানে ১টি ব্যাগ ফেলে আসেন যা পরবর্তীতে বিএসএফ বিজিবিকে অবহিত করেন। এর প্রেক্ষিতে বিজিবি বাংলাদেশী নাগরিকদের ঠিকানায় যোগাযোগ করে ব্যাগটি তাদের বলে নিশ্চিত হয়েছে। সেই ব্যাগটি ফেরত প্রদানের লক্ষ্যে তাদেরকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) জুড়ি উপজেলার বিজিবির ফুলতলা বিওপির বটুলী আইসিপিতে উপস্থিত থাকতে বলা হয়। দুপুরে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধীনে ফুলতলা বিওপি এবং বিএসএফ ৯৭ ব্যাটালিয়নের আওতাধীন ইয়াকুবনগর বিএসএফ ক্যাম্পের সন্নিকটে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকের মাধ্যমে ব্যাগে থাকা প্রায় ২.৫ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে তাদেরকে বুঝিয়ে দিয়েছে বিএসএফ।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিএসএফ ক্যাম্পে ফেলে আসা আড়াই ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে বিএসএফ বাংলাদেশি নাগরিক বিষ্ণুপদ গোস্বামী ও তার স্ত্রী মাধবীর কাছে ফেরত দিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments