Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় জুড়ী উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় জুড়ী উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

সামাদ কবীর :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় ১৭ বছর পর উপজেলা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

রবিবার ১৭ আগস্ট দুপুর ১২টায় স্থানীয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জুড়ী  উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এম নাসের রহমান। সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।

দীর্ঘদিন পর জুড়ি উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিলো ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। উপজেলার ৬টি  ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী সম্মেলন ও কাউন্সিলে যোগ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments