Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাবিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

মৌলভীবাজার প্রতিনিধি: “শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি” এই স্লোগান সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২৬ এর গুরুত্ব ও মর্যাদা রক্ষা এবং শিশুদের সুরক্ষায় সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গলস্থ কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রা উদ্বোধন করেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। শোভাযাত্রা শেষে উপস্থিত সকলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যালয় হলরুমে আলোচনা সভায় অংশ নেন। অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ের উপ-মহা পরিদর্শক ও মৌলভীবাজার জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্য সচিব তপন বিকাশ তঞ্চঙ্গা’র সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

অনুষ্ঠান পরিচালনা করেন, প্রতিষ্ঠানের সহকারি উপ-মহাপরিদর্শক পপি রানী দে। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শ্রীমঙ্গল হোটেল মালিক সমিতির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধি, এনজিওর প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দারিদ্র্য, শিক্ষার অভাব, সামাজিক বৈষম্য এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারের বিস্তার শিশুশ্রমের প্রধান কারণ। উন্নয়নশীল দেশগুলোতে এই সমস্যা আরও প্রকট, যেখানে অনেক পরিবার জীবিকার তাগিদে শিশুদের শ্রমে ঠেলে দিতে বাধ্য হয়, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

বক্তারা আরো বলেন, শিশুশ্রম শুধু একটি মানবাধিকার লঙ্ঘনই নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকেও বাধাগ্রস্ত করে। তাই এ সমস্যা মোকাবিলায় সরকার, আন্তর্জাতিক সংস্থা ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments