Wednesday, October 21, 2026
Homeবিশ্ব সংবাদবাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত - রাজনাথ সিং

বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত – রাজনাথ সিং

ভারত বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, নয়াদিল্লি চায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে।

গত শুক্রবার ভারতীয় গণমাধ্যম নেটওয়ার্ক-১৮-এর প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন রাজনাথ সিং।

রাজনাথ বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে তার বক্তব্যের বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, তবে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।

সাম্প্রতিক সময়ে ভারত–বাংলাদেশ সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা গেছে। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক নতুন আলোচনায় এসেছে।

সম্প্রতি ঢাকায় পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফস কমিটি (সিজিসিএসসি)-এর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড. ইউনূস। এই দুই দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে তেমন উষ্ণ নয়।

সূত্র: ফার্স্টপোস্ট

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments