Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাবড়লেখাপ্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা,দুই যুবক আটক

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা,দুই যুবক আটক

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার (১৯ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, উপজেলার করমপুর গ্রামের মসুদ আলীর ছেলে জুনেদ আহমদ (২৯) ও আতুয়া গ্রামের ফরিদ আলীর ছেলে নাজির আহমদ (২৮)।

ভুক্তভোগী গৃহবধূ ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে প্রতিদিনের মতো প্রবাসীর স্ত্রী বসতঘরের দরজা খোলেন। কয়েক মিনিটের মধ্যে চার/পাঁচ যুবক ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় প্রবাসীর স্ত্রী ধস্তাধস্তি ও চিৎকার দিতে থাকেন। একপর্যায়ে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে জুনেদ আহমদ ও নাজির আহমদকে আটক করেন। অন্যরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, এরা দু’জনই ইয়াবাখোর ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী। এছাড়া আটকদের একজন বড়লেখা পৌর শহরের হার্ডওয়ার ব্যবসায়ী শশাংক দত্ত অপহরণ মামলার এজাহার নামীয় আসামি।

বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, আটকদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments