নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়ার কৃতি সন্তান, মেজর(অব:) ও সিকিউরিটি লিংক প্রাইভেট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মান্নান চৌধুরী বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে নিরাপত্তা বিষয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন। দীর্ঘ অভিজ্ঞতা ও কর্মজীবনের সাফল্যের স্বীকৃতি স্বরূপ তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
দায়িত্ব পেয়ে মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরী বলেন, দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যুক্ত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি আমার অভিজ্ঞতার সবটুকু দিয়ে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণে অবদান রাখব। এজন্য তিনি সকলের দোয়া কামনা করেন।


