নিজস্ব প্রতিবেদক : কুলাউড়ায় প্রায় পাঁচ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি। শনিবার রাতে কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান সিগারেট জব্দ করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ ভারতীয় সিগারেট জব্দ বিষয়টি নিশ্চিত করে আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে আলীনগর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।
পাঁচ লাখ টাকার সিগারেট জব্দ করেছে বিজিবি
RELATED ARTICLES


