Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াদুই মাস পরে আমেরিকায় যাওয়ার কথা মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল ছাত্রের

দুই মাস পরে আমেরিকায় যাওয়ার কথা মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল ছাত্রের

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র অমিত দত্ত (১৬) এর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৬ টার দিকে এক বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন অমিত সেসময় সদর সার্কেল অফিসের সামনে ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় অমিতের বন্ধু সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে।

জানা যায়, অমিত পাল শহরের পুরাতন হাসপাতাল সড়কের অসিত দত্ত ছেলে তার গ্রামের বাড়ি সদর উপজেলার আমতৈল ইউনিয়নের অলুয়া গ্রামে। জানা গেছে তারা দুই মাস পরে তার বাবা-মা সপরিবারে আমেরিকায় যাওয়ার কথা রয়েছে।

অমিত দত্ত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬সালের এস এস সি পরিক্ষার্থী তার ক্লাসের রোল নম্বর ছিলো (০১)এক।
মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments