Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাতারেক রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী।

এ ছাড়াও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত আছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments