মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান।
সোমবার (১৬ মার্চ) সকালে মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এ দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা।
ভিপি মিজান দীর্ঘদিন ধরে জেলার রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ছাত্রজীবন থেকেই তিনি দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন।
দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার কর্মসূচিতে ভিপি মিজান সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে জেলার বিভিন্ন পর্যায়ে দলীয় কার্যক্রম গতিশীল হয় এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয়। বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার জন্য স্থানীয়দের কাছেও তিনি পরিচিত মুখ।
মৌলভীবাজার জেলা বিএনপির রাজনীতিতে মো. মিজানুর রহমান মিজানের অবদান ও অভিজ্ঞতা এখনও নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায় বলে দলীয় সূত্রে জানা গেছে।


