Wednesday, October 21, 2026
Homeঅন্যান্যঅপরাধজুড়ীতে মাদকসহ বিজিবি’র হাতে আটক- ২

জুড়ীতে মাদকসহ বিজিবি’র হাতে আটক- ২

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে ১২ বোতল অবৈধ মাদকসহ দুইজনকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে  উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা-রাজকী সড়ক থেকে স্থানীয় ডাকটিলা সীমান্ত ফাঁড়ি বিজিবির টহলদল তাদের আটক করে।

বিজিবি জানায়, সীমান্ত হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহলকালে ৩ জন মোটরসাইকেল আরোহীকে থামতে বললে এক জন দৌড়ে পালিয়ে গেলে সন্দেহভাজন দুইজনকে আটক করতে সক্ষম হয়। তাদের দেহ তল্লাশী করলে ১২ বোতল অবৈধ মদ পাওয়া যায়।

আটককৃতরা হল- উপজেলার ফুলতলা ইউনিয়নের ধলাই হাওর গ্রামের হরিনারায়ন যাদব এর পুত্র জতন যাদব (৩৮) ও এলবিনটিলা গ্রামের নকুল বুনার্জীর পুত্র সন্তোষ বুনার্জী (৩৩)।

বিজিবি’র বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর পরিচালক (অধিনায়ক) লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জব্দকৃত মালামালসহ আসামীদের জুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments