Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাচা বাগান বেষ্টিত শ্রীমঙ্গলে চার-দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

চা বাগান বেষ্টিত শ্রীমঙ্গলে চার-দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

মৌলভীবাজার প্রতিনিধি : সারি সারি চা বাগান, বিশাল হাওর, পাহাড়ি এলাকা বেষ্টিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে গত চার- দিন থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা বাড়তে থাকায় শীত তেমনটা অনুভূত হচ্ছে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৬টা তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন (২৬ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.০ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।এর আগে শনিবার সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.০ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান, সকাল ৬টা তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস।। আরও কয়েক দিন তাপমাত্রা এরকমই থাকবে। সন্ধ্যা ও রাতে ঠান্ডা বেশি অনুভূত হলেও ভোরবেলা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা সমরেন্দ্র দাস ও জয়দ্বীপ ঘোষ জানান, গত কয়েকদিন ধরে চা বাগান এলাকায় শীত খুব বেশি লাগছে। আর সন্ধ্যা বেলা ও মাঝ রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। আমরা গরম কাপড় পড়েও শীত নিবারণ করতে পারছিনা। তাই প্রতিটি ঘরে লাকড়ি (কাঠ) জ¦ালিয়ে শীতের তীব্রতা থেকে বাঁচতে চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। এভাবে কতদিন কাটাতে হবে জানিনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments