Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলা‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার- পরীক্ষা নিয়ন্ত্রক

‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার- পরীক্ষা নিয়ন্ত্রক

ডেক্স রিপোর্ট : এবারের এইসএসসি পরীক্ষার ফলাফলে গত পাঁচ বছরের মধ্যে সিলেটে পাসের হার সবচেয়ে কম। সিলেটের এই ফলফল বিপর্যয় নিয়ে চলছে নানামূখী আলোচনা। তবে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলছেন, পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর কারণেই এবার পাসের হার কমেছে।

সোমবার সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।

এবার সিলেট শিক্ষা বোর্ড থেকে পাস করেছে ৫৮.৩৩ শতাংশ শিক্ষার্থী। যা গত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম।

সিলেটে পাসের হার কমা প্রসঙ্গে ফলাফল ঘোষণার সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াসমিন বলেন, এবার মন্ত্রণালয়ের অর্ডার ছিলো, প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর। সে অনুযায়ী সব কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ফলে এবার শিক্ষার্থীরা ক্লিন ও ক্লিয়ার পরীক্ষা দিয়েছে। আমার মনে হয়, সেই মোতাবেক ফলাফল আসছে।

তাহলে বিগত বছরগুলোর পরীক্ষা কী সঠিক হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এরকম কিছু বলতে চাই না। তবে আমার অবজারভেশন, বাচ্চারা যতটুকু পড়েছে সেই অনুযায়ী ফলাফল এসেছে। আমাদের মূল্যায়নে কোন বৈষম্য হয়নি।

তিনি বলেন, এবার ইংরেজি ও গণিত বিষয়ে অধিক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

এর কারণ হিসেবে তিনি বলেন, মানবিক শাখার শিক্ষার্থীরা ইংরেজি ও গণিতে দুর্বল। তারাই বেশি ফেল করেছে।

সিলেট বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ২০২২ সালে সিলেটে পাসের হার ছিলো ৭৮.৮২ শতাংশ, ২০২৩ সালে ৭৬.০৬ শতাংশ, ২০২৪ সালে ৭৩.০৫ শতাংশ, ২০২৫ সালে ৬৮.৫৭ শতাংশ এবং চলতি বছরে ৫৮.৩৩ শতাংশ। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত পাঁচ বছর ধরে সিলেটে ধারাবাহিকভাবে কমছে পাসের হার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments